ভারতের কর্ণাটক শহরে ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমটি বলছে, তিন পুরুষসহ ওই দুই নারী টেক হাব বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে কোপ্পালের একটি খালের পাশে ঘুরতে গিয়েছিলেন। সেখানে দুই নারীকে ধর্ষণ ও তিন পুরুষকে খালের মধ্যে ফেলে দেয়া হয়। যাদের একজনের মরদেহ শনিবার সকালে পুলিশ উদ্ধার করেছে।এদিকে অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, দুই নারী একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আরাসিদ্দি বলেছেন, “দুই নারী এবং তিনজন পুরুষকে সানাপুরের কাছে আক্রমণ করা হয়েছিল। তাদের মধ্যে একজন আমেরিকান, এবং অন্য একজন ইসরায়েলের নারী ছিলেন। ওই নারী তার অভিযোগে বলেছেন যে মারধরের পাশাপাশি, দুই নারীকে অভিযুক্তরা যৌন হেনস্থা করেছে।”হোমস্টের মালিক অভিযোগে বলেছেন যে তিনি এবং চার অতিথি রাতের খাবারের পরে তুঙ্গভদ্রা বাম তীর খালের তীরে গিয়েছিলেন, তখন অভিযুক্ত একটি বাইকে করে আসে। তারা প্রথমে জিজ্ঞাসা করে পেট্রোল পাওয়া যাবে কোথায়, পরে তাদের কাছে ১০০ টাকাও দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাদের ওপর আক্রমণ করে। এসময় পুরুষদের খালের মধ্যে ফেলে দেয় এবং নারীদের ধর্ষণ করে।নারীদের অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ, গণধর্ষণ ও ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। আরাসিদ্দি বলেন, অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে এবং দুটি বিশেষ দল মামলাটি তদন্ত করছেন। এছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ওই নারীদের মেডিকেল চেকআপ করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুট
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপাড়ের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুটে নিয়েছে একদল ডাকাত। সোমবার (১৯ মে) ভোরের Read more

ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারের উদ্যোগ ছিল সেজন্যই ঈদ যাত্রায় স্বস্তি এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৯ মার্চ) Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৪ কি.মি যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৪ কি.মি যানজট

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের  যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে যমুনা সেতুপূর্ব পাড় থেকে Read more

সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া
সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া

আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন