ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।শনিবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে সমবেত হয়ে বিক্ষোভ করেন।প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন , সোনার বাংলা গড়তে হলে সর্বপ্রথম নারীদের সুরক্ষা দিতে হবে এবং নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং এই শাস্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের ফাঁসি দেয়ার পর লাশ ঝুলিয়ে রাখতে হবে যেন সেটি দেখে আর কেউ ধর্ষণ করার চিন্তাও মাথায় না আনে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন ,আজ নারী দিবসে আমরা আমাদের সুরক্ষার দাবী জানাচ্ছি। দেশে এখন নারীরা কোথাও সুরক্ষিত নয়। প্রতিনিয়ত ধর্ষণ নির্যাতন বেড়ে যাচ্ছে। যতোক্ষণ না পর্যন্ত দ্রুততম সময়ে ধর্ষকদের একমাত্র শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে, ততোক্ষণ পর্যন্ত এসব বন্ধ করা সম্ভব নয়। তাই এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমাদের একটাই দাবী রাষ্ট্রের কাছে, দ্রুত নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে হবে।প্রতিবাদ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী, মিম আক্তার,রোমানা আক্তার,মনি,বীপা। এছাড়াও উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার Read more

যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭

যশোর শহরে ছুরির ব্যবহার বেড়েছে। দুর্বৃত্তরা অবাধে ধারালো অস্ত্রটির ব্যবহার করছে। গত ৩ দিনে ছুরিকাঘাতে ৭ জন জখম হয়েছে। যশোর Read more

অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) Read more

তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি
তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ঔষধের দোকানের সাটারের তালা কেঁটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন