দুই দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে, জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে, যেন রোগীদের জরুরি চিকিৎসা ব্যহত না হয়। দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।দুই দফা দাবি হলো—চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ
বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার শাহজাহানপুরে খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১৩ মার্চ) ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার Read more

বাউফল মাদকসহ গ্রেফতার ২
বাউফল মাদকসহ গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ভুলু মালাকার (৩৫) ও জিসান হাওলাদার (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার Read more

নওগাঁয় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩টি চোরাই গরু, আটক ১
নওগাঁয় বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩টি চোরাই গরু, আটক ১

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। চোরাই গরুগুলো উদ্ধার Read more

দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ
দেওয়ানগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে ৯ মাস ধরে রাস্তার সংস্কার কাজ বন্ধ

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সংস্কারকাজ দীর্ঘ ৯ মাস Read more

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন