নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃতরা পুলিশের বাধা উপেক্ষা করে পুরান পল্টন এলাকায় মিছিল বের করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়।প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার ও রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি। তাঁরা জানান, আটকের সংখ্যা আরও বাড়তে পারে।রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে হিযবুত তাহ্‌রীরের সদস্যরা মিছিল করছিল। পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।’পুলিশ আগেই সংগঠনটির কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। আজ শুক্রবার (০৭ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।’তবে তা উপেক্ষা করেই আজ দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে এগোলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এছাড়া নির্দেশনা না মানলে কঠোর শাস্তির Read more

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।তিনি সোমবার (২১ এপ্রিল) Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার

নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের Read more

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড

অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি এমন এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন