দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে। শুক্রবার (০৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে। নারীরা দেশে ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। বিগত সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি।তিনি আরও বলেন, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরণের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে। নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এটি নারীদের সংবিধান স্বীকৃত অধিকার। দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ চরম উদ্বিগ্ন। বিবৃতিতে নারী নির্যাতনসহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে সরকার প্রতি আহ্বানও জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের

এবার পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৬ অর্থবছরের জন্য পররাষ্ট্র দপ্তরের বাজেট প্রায় Read more

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে Read more

সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইন বালু মহলের পাশে রাস্তার ধারে পড়ে থাকা এক ৬৩ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Read more

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন