রমজান মাসে হলের খাবারের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকা কলেজ ছাত্রদল।বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ২টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।এতে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে রোজা পালন করছে। রোজার সময় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়া অত্যন্ত পুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয়, হলের বর্তমান খাবারের মান নিম্নমানের, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে, রমজান মাসে শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক। জাতীয়তাবাদী ছাত্রদলের দাবিগুলো হলো:১. খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন চালু করা।২. মেনুতে বৈচিত্র্য আনা ও পুষ্টির মান বজায় রাখা।৩ . রান্নাঘর ও খাবার পরিবেশনের শৃঙ্খলা নিশ্চিত করা।৪. শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনা।৫. রোজাদার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হোক।৬. কলেজ প্রশাসনের পক্ষ থেকে খাবারের মান পর্যবেক্ষণ ও মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হোক। মনিটরিং কমিটির সাথে হল প্রতিনিধি শিক্ষার্থীদের সংযুক্ত করা হউক।৭. কলেজ ক্যাম্পাসে অবস্থিত হোটেলগুলাতে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখা হউক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক
বাগেরহাটে ডাকাতিকৃত মালামালসহ ৭ ডাকাত আটক

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটিরও বেশি Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম
নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম

বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে Read more

দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির
দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো নাতনির

কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত Read more

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন