বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, হাসপাতাল থেকে দুপুর ১টার দিকে বাসায় এসেছেন মির্জা ফখরুল ইসলাম। বিকেলে কূটনীতিকদের সন্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি থাকবেন।এর আগে ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। তখন বলা হয়েছিল- সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা
ত্রিশালে মরা মুরগির মাংস জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক

বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। এছাড়া Read more

ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত
ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত

ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন