ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে।তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে গ্রীন লাইন এসি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) এ বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। Read more

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ
নেপালে ফেসবুকসহ অনেক সোশ্যাল মিডিয়া বন্ধ

ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে নেপাল।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া Read more

মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!
মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!

অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ ১ মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম Read more

মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার
মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা Read more

আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন