রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে জেলার পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম-পরিচয় নিশ্চিত করেছে।আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) এবং গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. রাসেল (২৪)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।রাজশাহীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা জনতার
বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা জনতার

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। এসময় বিক্ষোভকারীরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট Read more

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত Read more

অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে Read more

কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা
কাস্টমসের তদন্তে প্রমাণিত: পপুলার টি ফ্যাক্টরিকে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা

পপুলার টি ফ্যাক্টরির বিরুদ্ধে চলমান তদন্ত ও একের পর এক অসঙ্গতির প্রেক্ষিতে অবশেষে রাজস্ব ফাঁকির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৮৬ Read more

শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট
শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের টানা দুইবারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ সাবেক প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন