বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে জঙ্গি ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। কয়েকদিন আগেই পুলিশ সদর এই ইস্যুতে সতর্কতা জোরদারের নির্দেশনা দিয়েছিল, যার প্রেক্ষিতে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।
Source: বিবিসি বাংলা
