দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে, যা কালবৈশাখী ঝড়ের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে।এ পরিস্থিতিতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এতে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনপুরায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
মনপুরায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

ভোলার মনপুরা উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ Read more

‘যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি’
‘যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি’

ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৫ দফা দাবি জানিয়েছে। গত বছরের ২১ Read more

মেট্রোরেলে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
মেট্রোরেলে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে Read more

ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ
ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ

গুরুদাসপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের সঙ্গে সাধারণ মানুষের দেখা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন