দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৮ এপ্রিল) উন্নত অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।আইএসপিআর জানিয়েছে, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটির প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত প্যারামিটার যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন সাব-সিস্টেমের কার্যকারিতা মূল্যায়ন করা।দেশীয়ভাবে তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ উৎক্ষেপণ পরিচালনা করে আর্মি রকেট ফোর্স কমান্ড। এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি রকেট ফোর্স কমান্ড ও পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।পাশাপাশি উপস্থিত ছিলেন কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরাও। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘ফতেহ সিরিজের দেশীয়ভাবে উন্নয়ন করা ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণকে ফোরাম প্রশংসা করেছে।’এ সফলতার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ক্ষেপণাস্ত্রটির সফল প্রশিক্ষণ মহড়ায় অবদান রাখা সকলের কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি
পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন Read more

লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের Read more

কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ Read more

শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন