সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর ‘হামলা এবং অপহরণ চেষ্টার’ অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক। পরে প্রতিবাদের অংশ হিসেবে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজন। এই ঘটনা শুধু ব্যক্তির উপর আক্রমণ নয়। বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।’বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সেইসাথে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবেও জানান তারা।সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক, এখন টিভির প্রতিবেদক হুমায়ুন কবির, সাংবাদিক ও শ্রমিক নেতা আহমেদ জীবন।অন্যান্যের মধ্যে কালের কন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল ওয়ানের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি, ৭১ টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন, স্টার টিভির সাভার প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী, নাগরিক টিভির আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান, চ্যানেল এস এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, আশুলিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন মানিক, ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, মানবকন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, ডেইলী সানের সাভার প্রতিনিধি মেহেদী হাসান মানিক, ভোরের ডাকের সাভার প্রতিনিধি মো. সাইফুল্লাহ, জনকন্ঠের আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, বাংলা নিউজের রাশেদুল ইসলাম সোহাগ, বিডি ২৪ লাইভে শাকিল হাসান, গ্লোবাল টিভির আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দেওয়ান ইমনসহ কয়েকজন সংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্তুতির সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সাব-রেজিস্টার জাকির তার লোকজন নিয়ে সাংবাদিকদের উপর হামলা ও দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেল ভারতে
দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেল ভারতে

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেলো ভারতে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল Read more

ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের
ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা Read more

পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা
কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি দোকানকে মোট ৬ Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন