চট্টগ্রামের সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেন হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।নিহত শাহাদাত হোসেন (৩০) উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার বাসিন্দা।এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রেকর্ড করা হয়।মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম (৩১) এবং তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজন মো. ইসমাইল (২৭)কে গ্রেফতার করে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’তিনি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ ঢেমশা এলাকায় নিজের দোকানের সামনে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শাহাদাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন বিদেশি পর্বতারোহী এবং ২ নেপালি গাইড। মঙ্গলবার (০৪ Read more

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল Read more

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (০৯ Read more

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ Read more

হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা
হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে হালিম বিক্রেতা জাহিদ ওরফে মামা জাহিদ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।নগরীর Read more

আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার
আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন