সাভারে বিতর্কিত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।  সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের অদূরে পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক ইমন জানান, তিনি ও তার সহকর্মী ঘটনাস্থলে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় জাকির হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে সেখানে এসে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ইমন বলেন, সম্প্রতি জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, জাকির হোসেনের আচরণ ছিল আক্রমণাত্মক এবং সন্ত্রাসীসুলভ। তিনি ইমনকে উদ্দেশ করে ‘ওকে নিয়ে চল’ বলে নির্দেশ দেন এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়।এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জাকির হোসেন উত্তেজিত অবস্থায় লোকজন নিয়ে সাংবাদিকদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন।কালের কন্ঠের সাংবাদিক ইমদাদ হোসেন বলেন, জাকির হোসেনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক ছিল না; বরং তা ছিল ভয়ভীতি প্রদর্শনের শামিল।অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জাকির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং সমাধানের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও একপর্যায়ে জাকির হোসেন ক্ষুব্ধ হয়ে বৈঠকস্থল ত্যাগ করেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ইতোমধ্যে কমিটির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ
আইপিএলে খেলতে অনুমতি পেলেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুক্রবার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ Read more

কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় স্ত্রী-সন্তানসহ গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটই-ফুলহরি Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন