কক্সবাজার টু টেকনাফ মহা সড়কে ট্রাক গাড়ীর ছাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। ঘটনায় আরো এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তথ্য নিয়ে জানা যায় মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া এলাকা সংলগ্ন ফরেস্ট অফিসের সামনের সড়কে মর্মান্তিক দূর্ঘনাটি ঘটেছে।নিহত ব্যক্তি হচ্ছে-টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা মো.অসিউর রহমানের পুত্র শফিউর রহমান (৩৫)। আহত যুবক একই এলাকার বাসিন্দা গুরা মিয়ার পুত্র শফিক আলম (৩০)।ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা সময়ের কন্ঠস্বরকে জানান, টেকনাফ পৌর শহর থেকে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির মাছের ড্রাম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশ দিয়ে হেটে যাওয়া এক পথচারীকে উক্ত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পড়ে থাকে।  এরপর স্থানীয়রা এগিয়ে এসে নিহত যুবককে রক্তাক্ত  অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শফিক আলম নামে আরেক পথচারী  গুরুতর আহত হন। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তারা।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।  নিহত পথচারীর মরদেহটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি Read more

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

অমাবশ্যা ও গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর থেকে সব রুটে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (৩০ মে) বেলা Read more

পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রামে গ্যাস বন্ধ, ক্ষুব্ধ নগরবাসী
পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রামে গ্যাস বন্ধ, ক্ষুব্ধ নগরবাসী

চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে Read more

পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা
পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানির সংকটে পাট চাষে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সময়মতো পাট কাটা সম্ভব হলেও জাগ দেওয়ার মতো পানির ব্যবস্থা Read more

সাভারে ভূমি কেলেঙ্কারিতে বাসিত সাত্তার বদলি, আলোচনায় এসিল্যান্ড শাহাদাত
সাভারে ভূমি কেলেঙ্কারিতে বাসিত সাত্তার বদলি, আলোচনায় এসিল্যান্ড শাহাদাত

সাভারে কোটি টাকা মূল্যের সরকারি জমি ব্যক্তি মালিকানায় নেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে প্রশাসন ও স্থানীয় মহলে। সময়ের কন্ঠস্বরে অনুসন্ধানী Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন