পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি পলাশ চন্দ্র মাঝি, ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।বিজিবি ও বন্দর সূত্র জানায়, তিনি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে আসেন। এ সময় এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করলে তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ
হঠাৎ দায়িত্ব ছাড়লেন মেসির দলের কোচ

লিওনেল মেসিদের প্রথম এমএলএস শিরোপা জেতানোর মাত্র চার মাস পরেই নাটকীয়ভাবে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।মঙ্গলবার Read more

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

‎‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়কের ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দফা দাবিতে ভাটিয়ারীতে Read more

মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়
মুবিনের আ.লীগে যোগদান তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পরিবার সম্পৃক্ত নয়

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়া কিশোরগঞ্জের আইনজীবী ফয়জুল করিম মুবিনের সিদ্ধান্তের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন Read more

নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা Read more

এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন