নরসিংদীতে প্রেম ঘটিত কারনে এক তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় দুই পরিবারের সংঘর্ষ ও প্রেমিকা বাড়িসহ তার স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা হয়।আহত সাজ্জাদ হোসেন (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সাজ্জাদ হোসেন (২২) খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তার সঙ্গে সম্পর্ক থাকা তরুণীর বাড়িও একই এলাকায়। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি তার পরিবার মেনে নেয়নি।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের হৃদ্যতার সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। রোববার সাজ্জাদকে কুপিয়ে জখম করে ওই তরুণীর ভাই, চাচাসহ কয়েকজন। পরে সাজ্জাদকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এতে দুই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ক্ষিপ্ত হয়ে ওই তরুণের পরিবারের লোকজন ফারজানার বাড়িসহ তার চাচা ও ফুফুর চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।খবর পেলেও স্থানীয়দের বাধায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে যেতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুনে পুড়ে যায় চারটি বাড়ির আসবাপত্রসহ সব সরঞ্জাম। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কিছু মানুষের বাধায় আগুন নেভানোর কাজ যথাযথভাবে করতে পারেননি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে।’এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ Read more

৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক
৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক

৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়ার Read more

বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল
বেনাপোলসহ সারা দেশের ১১ জন কাস্টমস কমিশনার রদবদল

বেনাপোলসহ সারাদেশের কাস্টমস কমিশনার পর্যায়ের ১১ জন কর্মকর্তাকে একসাথে বদলী করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ Read more

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গেলেন তিনি। প্রধানমন্ত্রীর Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা

মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন