ইরান ও তুরস্ক যৌথ সীমান্তে গুরবুলাক কাস্টমস পোস্ট উদ্বোধন করা হয়েছে। এই কাস্টমস পোস্ট দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা ও ট্রানজিট সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।যৌথ সীমান্তে তুরস্কের অংশে অবস্থিত গুরবুলাক কাস্টমস পোস্টটি শুক্রবার দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।তুরস্কের মাটিতে আয়োজিত এই উদ্‌বোধনী অনুষ্ঠানে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের গভর্নর রেজা রহমানি এবং তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় দেশের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এতে অংশ নেন।কর্মকর্তারা জানান, গুরবুলাক কাস্টমস সুবিধাটি চালু হওয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নতুন কাস্টমস পোস্টটি ইরানের গুরুত্বপূর্ণ বাজারগান কাস্টমস টার্মিনাল-এর বিপরীতে অবস্থিত এবং এটি দেশের অন্যতম প্রধান ট্রানজিট করিডোর হিসেবে বিবেচিত। প্রতি বছর প্রায় ২ লাখ ট্রানজিট ট্রাক এই সীমান্ত ক্রসিং ব্যবহার করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০
ভোলায় চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০

ভোলার বোরহানউদ্দিনে সাইড দিতে গিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ থেকে Read more

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে Read more

হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী
হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর গৃহকর্মী আয়েশা Read more

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক
আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা আটক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার Read more

উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির দেওয়া উপহারের প্রতীকী ‘নৌকা’ সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

যে মাটিতে উত্থান, সেই মাটি ছুঁয়েই বিদায় নিলেন রুবেল
যে মাটিতে উত্থান, সেই মাটি ছুঁয়েই বিদায় নিলেন রুবেল

১৭ বছর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকেই যাত্রাটা শুরু করেছিলেন রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের ক্রান্তিলগ্নেও মুখোমুখি সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন