নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় গ্রেফতার দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নতুন মামলায় হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।শুনানি শেষে মোতাহার হোসেন সাজু বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আদালত রুল জারির পাশাপাশি তাকে নতুন মামলায় হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন।২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। পরে শহরের খানপুরে অবস্থিত তিনশ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সেলিনা হায়াৎ আইভি এজাহারভুক্ত ১২ নম্বর আসামি। পরে তার বিরুদ্ধে আরও মামলা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল
সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল।বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী Read more

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার Read more

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে: অর্থমন্ত্রী
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে: অর্থমন্ত্রী

বিগত আওয়ামী সরকারের আমলে অর্থনৈতিক দুর্বিতায়ন ও টাকা পাচারের কারণে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল অভিযোগ করে অর্থমন্ত্রী আমির Read more

মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান
মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার প্রকল্প Read more

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিই চায় ইরান— এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন