জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।বালক বিভাগের ফাইনালে কাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে ঝাউডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে টাইব্রেকারে ৪-২ গোলে দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস। উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।ফাইনাল খেলায় ধারাভাষ্যতে ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম খোরশেদ আহম্মেদ।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
