পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এই সময়ে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।মারা যাওয়া হজযাত্রীরা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এ ছাড়া জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান। বুলেটিনের তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমে সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। এ ছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।বুলেটিন থেকে আরো জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৯১৬ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৮৫ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ধামইরহাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে Read more

কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম ওরফে Read more

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক Read more

বরগুনায় ৬ শতাধিক সনাতনীর বিএনপিতে যোগদান
বরগুনায় ৬ শতাধিক সনাতনীর বিএনপিতে যোগদান

বরগুনার পাথরঘাটা উপজেলায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির Read more

ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ
রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের এই অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠসহ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন