যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না তেহরান।রোববার (২৬ এপ্রিল) ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বলেছেন, চলমান সংঘাত নিরসনে আলোচনা যেন শুরু করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রকে আগে ‘বাধা’ দূর করতে হবে। যার মধ্যে আছে ইরানি বন্দরে আরোপ করা তাদের নৌ-অবরোধ।এরআগে শেহবাজ শরিফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের ব্যাপারে তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, “আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান একটি সৎ ও একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতে এবং অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে যাওয়ার পর সম্ভাবনা জোরালো হয়। কিন্তু তিনি গতকাল আবার চলে যান। আরাগচি পাকিস্তানে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি তার দুই প্রতিনিধিকে আলোচনার জন্য পাঠাচ্ছেন। তবে আরাগচি যখন পাকিস্তান ছাড়েন তখন ট্রাম্প জানান তিনি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে Read more

সাম্য হত্যাকাণ্ড: অবস্থানে শিক্ষার্থীরা, প্রশাসনের পদত্যাগ দাবি
সাম্য হত্যাকাণ্ড: অবস্থানে শিক্ষার্থীরা, প্রশাসনের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার, বিচার নিশ্চিত ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন