চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে বা চলাকালে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বোর্ড।শনিবার (২৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপিতে বলা হয়, আপনার গণমাধ্যম সময় টিভিতে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি প্রতিবেদন প্রচার করা হয়, যা মিথ্যা, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র (১০১) এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, উভয় পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত কোনো তথ্য স্বীকৃত কোনো গণমাধ্যম, অন্য কোনো মাধ্যম বা কোনো ব্যক্তির মাধ্যমে পাওয়া যায়নি।পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সংক্রান্ত সংবাদ প্রচার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায়, প্রকাশিত সংবাদের বিষয়ে আরও বস্তুনিষ্ঠ তদন্ত করে জনমনে বিভ্রান্তি দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।পাশাপাশি, সংবাদটির বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে আপনার গণমাধ্যমে যথাযথভাবে প্রচার ও প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।এ পরিপ্রেক্ষিতে, ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত ছিল।বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবিদার সেই রেজাউল করিমকে অবশেষে গ্রেফতারের পর এক বছরের Read more

গাইবান্ধায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
গাইবান্ধায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

গাইবান্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের  আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির Read more

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবির শিফা
বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবির শিফা

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।রাশিয়ার Read more

আমতলীতে চেয়ারম্যানকে অপহরণ চেষ্টা, ককটেল বিস্ফোরণে আহত ১০
আমতলীতে চেয়ারম্যানকে অপহরণ চেষ্টা, ককটেল বিস্ফোরণে আহত ১০

আমতলীর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী। রবিবার (১৩ জুলাই) বেলা Read more

মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে
মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন