রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নারী প্রদর্শককে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। কলেজটির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ভুক্তভোগীরাসহ এলাকাবাসী।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাওকান্দি বাজার এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন তফসিরুল কুরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ, বহিষ্কৃত জয়পুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির ওয়ার্ড সভাপতি এজদার আলী ও সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল কলেজে সংঘটিত ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তারা দাবি করেন, ঘটনার দিন বেলা ১১টার দিকে তারা কলেজে প্রবেশ করেন এবং সে সময় সেখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা ১৪৪ ধারা জারি ছিল না। বক্তাদের ভাষ্য, পূর্বের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জবাবদিহি চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রথমে তাদের ওপর হামলা চালান প্রদর্শক আলেয়া খাতুন হীরা।তফসিরুল কুরআন মাহফিলের সভাপতি আব্দুস সামাদ বলেন, কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে তাদের চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে আকবর আলীকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং কোনো সংঘর্ষেও জড়িত ছিলেন না। ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।  তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফলেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে তারা ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ ও অভিযুক্ত প্রদর্শকের অপসারণ নিশ্চিত করার দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।অন্যদিকে, প্রদর্শক আলেয়া খাতুন হীরা অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন সময় কলেজে এসে একটি পক্ষ হিসাব চাওয়ার নামে চাঁদা দাবি করত। অধ্যক্ষের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। একই অভিযোগ করেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাকও। তিনি জানান, চার মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে বলে তার অভিযোগ।এ বিষয়ে দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। তবে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন তার বন্ধু
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন তার বন্ধু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল। গত সোমবার (২৮ জুলাই) বিষয়টি সংবাদ Read more

জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!

চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা Read more

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ Read more

১৯৫ দেশ জয়ের মিশনে দিনাজপুরের পর্বতারোহী তানভীর আহমেদ জয়
১৯৫ দেশ জয়ের মিশনে দিনাজপুরের পর্বতারোহী তানভীর আহমেদ জয়

স্বপ্ন যখন আকাশছোঁয়া, তখন দুর্গম পাহাড়ও যেন নতজানু হয়। দিনাজপুরের বিরামপুর উপজেলার এক অদম্য তরুণ তানভীর আহামেদ জয় নিয়েছেন এক Read more

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও Read more

প্রবাসী আয় ১৯ দিনে ছাড়াল দুই বিলিয়ন ডলার
প্রবাসী আয় ১৯ দিনে ছাড়াল দুই বিলিয়ন ডলার

আগামী মাসে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে অনেক প্রবাসী আগে থেকেই দেশে অর্থ পাঠানো শুরু করেছেন। ফ‌লে রেমিট্যান্স প্রবা‌হে ইতিবাচক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন