যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ খুলে দিয়েছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।তবে বিমানবন্দর খুললেও পূর্ণমাত্রার কার্যক্রম বা অপারেশন এখনও চালু হয়নি। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, আজ শনিবার ‍ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল শহর এবং সৌদি আরবের মদিনা শহরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান।টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু ২২ এপ্রিলের আগের দিন ২১ এপ্রিল এক ঘোষণায় ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ৩ দিন পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

ন্যাটো থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
ন্যাটো থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ কেন্দ্র করে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না Read more

উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় Read more

দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ Read more

সুব্রত বাইনের মেয়েকে আটক করেছে র‌্যাব
সুব্রত বাইনের মেয়েকে আটক করেছে র‌্যাব

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন