ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে বিপুল সম্পদের চিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে অন্তত ১৬ জন কোটিপতি যা মোট প্রার্থীর প্রায় ৪৪ শতাংশ।হলফনামা অনুযায়ী, কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিন্জ, সানজিদা ইসলাম, মোছা. সাবিরা সুলতানা, মাহমুদা হাবীবা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা অরলী, রাশেদা বেগম হিরা, শিরীন সুলতানা এবং সেলিমা রহমান। তাদের মধ্যে কয়েকজনের সম্পদের পরিমাণ দুই থেকে ছয় কোটি টাকার মধ্যে।অন্যদিকে, জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন মাত্র একজন তিনি সাবিকুন্নাহার মুন্নী। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা এবং বার্ষিক আয় প্রায় ১৬ লাখ টাকা। তিনি পেশায় আইনজীবী।এছাড়া, উভয় জোটেই এমন কয়েকজন প্রার্থী রয়েছেন, যাদের সম্পদ ৫০ লাখ টাকার বেশি। বিএনপি জোটে নাদিয়া পাঠান পাপন, রেজেকা সুলতানা, মমতাজ আলো, ফাহমিদা হক, সানসিলা জেবরিন, জীবা আমিনা খান, সাকিলা ফারজানা ও বিলকিস ইসলাম এই তালিকায় আছেন। জামায়াত জোটে মারজিয়া বেগম ও তাসমিয়া প্রধানের সম্পদও ৫০ লাখ টাকার বেশি।স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ সাড়ে ২৮ লাখ টাকার।হলফনামা বিশ্লেষণে আরো দেখা গেছে, অধিকাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত। তবে কয়েকজন নিজেদের স্বল্প শিক্ষিত হিসেবেও উল্লেখ করেছেন।আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ভাষাশিক্ষা, খেলাধুলার মতো বিষয় আবশ্যিকসহ শিক্ষার্থীদের দেয়া Read more

‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন
বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার (০১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এর পরিবর্তে আগামী শনিবার (০৩ Read more

পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন