বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এসব দে‌শের নাগ‌রিক‌দের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।শ‌নিবার (২৫ এপ্রিল) ঢাকার মা‌র্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।বার্তায় বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অব স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রে‌খে‌ছে স্টেট ডিপার্টমেন্ট।যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকেরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার তালিকা ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।১২০টি দেশ ও অঞ্চলের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম স্থানে। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চার দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে Read more

আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হচ্ছে।এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি Read more

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার Read more

টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে শামীম-মহব্বত
টাঙ্গাইলে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে শামীম-মহব্বত

টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা ঘর চাইনিজ রেস্টুরেন্টে টাঙ্গাইল Read more

সাড়ে তিন বছর বয়সে মাঠ কাঁপাচ্ছে খুদে ক্রিকেটার ঈসা!
সাড়ে তিন বছর বয়সে মাঠ কাঁপাচ্ছে খুদে ক্রিকেটার ঈসা!

বয়স সাড়ে তিন বছর। বাবার কোলে চড়েই মাঠে যায়। বয়স কম হলেও মাঠ কাঁপায় ব্যাট ও বলে। কখনো ব্যাট হাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন