দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা দিতে হতে পারে।শুক্রবার (২৫ এপ্রিল) এক লিখিত ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ঘোষণায় বলা হয়, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে।এছাড়াও, যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে যদি কেউ সহযোগিতা করেন, তাহলে তিনিও এই জরিমানার আওতায় পড়বেন।  পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। The measures will be enforced উল্লেখ্য, হজ ইসলামের প্রধান ৫টি ভিত্তির মধ্যে একটি। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যক। হজের মৌসুম শুরু হয় ঈদুল আজহার আগে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদিতে যান।বেশ কয়েক বছর আগে হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন— তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে।তবে সরকারের এই আদেশ অনেকেই মেনে চলেন না। অনেক বিদেশি নাগরিক দর্শনার্থী ভিসায় হজের উদ্যোগ নেন এবং প্রতি বছরই এই কারণে শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠায় সৌদির সরকার।শুক্রবারের আদেশে এই সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতাও চেয়েছে সৌদির সরকার। বলা হয়েছে, কোনো নাগরিক যদি অবৈধ হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য জেনে থাকেন— তাহলে যেন তিনি সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের
ঈদুল আজহার তারিখ ঘোষণা বিশ্বের বৃহৎ মুসলিম দেশের

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের Read more

ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার
ছাত্রীদের যৌন হয়রানি; নওগাঁয় জামায়াত আমীর বহিষ্কার

নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে বহিষ্কার করেছে দল। একই সঙ্গে Read more

ইরানের প্রতি সমর্থন, ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন
ইরানের প্রতি সমর্থন, ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইন সরকার ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা ইরানের Read more

বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস
আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন