রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না।দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনও রাজনৈতিক ভূমিকায় ফেরার ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। একই সঙ্গে নিজের শেষ মেয়াদের চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা কথা বলেছেন ম্যাক্রোঁ।বার্তাসংস্থা আনাদোলু বলছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর আর রাজনীতিতে না থাকার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুই মেয়াদে ফরাসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন সম্পন্ন করে ২০২৭ সালে তিনি এলিসি প্রাসাদ ছাড়বেন। গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘প্রেসিডেন্ট হওয়ার আগে আমি রাজনীতিতে ছিলাম না, আর পরেও থাকব না।’তিনি তার প্রেসিডেন্সির শেষ মেয়াদের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন। ম্যাক্রোঁ বলেন, ‘৯ বছর পর সবচেয়ে কঠিন বিষয় হলো— যেগুলো ভালোভাবে করেছি সেগুলো ধরে রাখা এবং এগিয়ে নেয়া, কিন্তু কখনও কখনও এমন বিষয়েও ফিরে যেতে হয়, যেগুলো ঠিকভাবে করা হয়নি।’তিনি আরও বলেন, অর্জন এবং অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য রাখা তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠক উপলক্ষে নিকোসিয়া সফর করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে তাকে স্বাগত জানান গ্রিক সাইপ্রাস প্রশাসনের নেতা নিকোস ক্রিস্টোডুলিদেস।চলতি বছরের প্রথম ভাগে তথা জানুয়ারি-জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। মূলত ইইউ কাউন্সিলের সভাপতিত্ব প্রতি ৬ মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যে আবর্তিত হয়ে থাকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য
ফুলবাড়ীতে দেশি ছাগলের ৫ বাচ্চা জন্ম, এলাকাজুড়ে চাঞ্চল্য

ফুলবাড়ীতে এক দেশি ছাগলের ৫ বাচ্চা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি Read more

পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’
পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের Read more

৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ইউসুফকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা Read more

ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী
ধর্মের কোন ভেদাভেদ নেই, আমাদের সবার রক্তের রং লাল: সমাজকল্যাণ মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “ধর্মের কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন