দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে। তিনি ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের আলু বোঝাই একটি ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের ভুষি বোঝাই আরেকটি ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।দুর্ঘটনায় ট্রাকের আরও কয়েকজন আরোহী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?
সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি আর ঘুম ঘুম লাগে?

ঘুম থেকে উঠেই অনেকে ক্লান্তি অনুভব করেন। দিনের শুরুতেই তাদের বলতে শোনা যায়, ‘ঘুমিয়েও ফ্রেশ লাগে না।’এমন অবস্থা শুধু শারীরিক Read more

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে মুখ খুললেন ফারুকী

শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন