রাশিয়া ও উত্তর কোরিয়ার ভূখণ্ডকে বিভক্ত করা তুমেন নদীর ওপর সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। সেতুটি শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।২০২৪ সালে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সফরে এই সেতু তৈরির পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়েছিল। তার প্রায় এক বছর পর সেটির কাজ শুরু হয়।তুমেন নদীর ওপর সেতুর নির্মাণকাজ শেষের দিকে— এমন তথ্য স্বীকার করেছে উত্তর কোরিয়ার রুশ দূতাবাসও। দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন শেষ হবে ৮৫০ মিটার বা ২ হাজার ৭৮৯ মিটার দীর্ঘ তুমেন সড়কসেতুর নির্মাণ কাজ। এই সেতুটি রাশিয়ার হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।তবে সেতুটির উদ্বোধন কবে হবে— সে সম্পর্কিত কোনো নির্দিষ্ট তারিখ কেসিএনএ কিংবা উত্তর কোরিয়ার রুশ দূতাবাস জানায়নি।রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে এবং এই সীমান্তের পুরোটাই তুমেন নদীকেন্দ্রীক। এই নদীর এক পাশে রাশিয়ার দূর প্রাচ্যের প্রদেম প্রিমারস্কি ক্রায়ের খাসানস্কি জেলা এবং অপর পাশে উত্তর কোরিয়ার রাসন শহর।তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়াকে সংযোগকারী একটি রেলসেতু আগে থেকেই ছিল। ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মাণ করা হয়েছিল সেতুটি। এবার এই নদীর ওপর স্থাপিত হচ্ছে সড়কসেতু।রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই প্রদেশের গভর্নর ওলেগ কোঝেমায়াকো সামাজিক যোগাযোগ টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সেতুটির উদ্বোধন হলে রাশিয়ার ‘পূর্বাঞ্চলীয় রাজধানী’ নামে পরিচিত ভ্লাদিভস্তকের সঙ্গে কোরিয়ার রাসন শহরের দূরত্ব ৩২০ কিলোমিটার কমে যাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং পর্যটনগত বন্ধন সুদৃঢ় হবে।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নিবিড় হচ্ছে। রাশিয়ার মন্ত্রীরা প্রায়েই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। গতকাল বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ।তার আগের দিন মঙ্গলবার উত্তর কোরিয়ার শহর ওনসান সফরে গিয়েছিলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। ওনসানে রাশিয়া-উত্তর কোরিয়া মৈত্রী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮

ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৪ Read more

মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

পাবনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা
পাবনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা

পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও Read more

‎ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা
‎ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন