চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে এসেছে ২টি পরিবর্তন।আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এই দুজনের পরিবর্তে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর ব্লেয়ার টিকনারের পরিবর্তে বেন লিস্টারকে একাদশে নিয়েছে নিউজিল্যান্ড।ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। নাহিদ রানার ফাইফার এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।সিরিজে ১-১ ব্যবধান হওয়ায় শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে, তারা সিরিজ নিশ্চিত করবে।একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৫টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ধর্মীয়  ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম Read more

তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

দরপত্রের আগেই কাজ শুরুর অভিযোগ বিতর্কে বোদা পৌর প্রশাসক
দরপত্রের আগেই কাজ শুরুর অভিযোগ বিতর্কে বোদা পৌর প্রশাসক

পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরিয়ার নাজিরের বিরুদ্ধে নিয়ম না মেনে নিজেই ঠিকাদারি কাজ শুরুর অভিযোগ উঠেছে। Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ন টাওয়ারের Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন