সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)।লঙ্কান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো ঘোষণা না দিলেও এসএলসির বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে বলে জানান বর্তমান বোর্ডের এক কর্মকর্তা। সাবেক একজন বিনিয়োগ ব্যাংক কর্মকর্তাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।এসএলসি কর্তাদের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক দিন ধরেই। ফলে এবার বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শাম্মি ডি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে এক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কা।এ নিয়ে টানা চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন শাম্মি সিলভা, এরমধ্যে তিনবারই তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এসব নির্বাচন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। এ ছাড়া বোর্ড পরিচালনায়ও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।এর আগে ২০২৩ সালে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্যপদ স্থগিত করা হয়েছিল। তবে মাস দুয়েক পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।এবি
Source: সময়ের কন্ঠস্বর
