কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ রানু বেগম (৪২) নামে মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর ভৈরব সার্কেলের সদস্যরা। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার তেতুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার সময় ঢাকা সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড থেকে রানু বেগম নাম মাদক কারবারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে তার দেহ তল্লাশি করে তার পায়ের নিচ অংশে কৌশলে রক্ষিত একটি প্যাকেটের দশটি ছোট প্যাকেটে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে সোপর্দ করা হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
