যশোরে পাচারকালে এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম স্বর্ণের পেস্ট (গলানো) ও দেশি বিদেশী মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত ভারতীয় পাচারকারী হলেন, মুম্বাই শহরের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের আমিন আহমদ আনসারীর ছেলে ওয়াজিদ আলী আমিন আহমেদ। তল্লাশিকালে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রার সিজার মূল্য এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমনাগমন করেন। তিনি গত সোমবার (২০ এপ্রিল) ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বাড়ায় সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাচার রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল
প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম। এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন Read more

জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান
জন্মাষ্টমীর শোভাযাত্রায় সেনাপ্রধানের সম্প্রীতির আহ্বান

সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, Read more

মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১
মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) টাঙ্গাইল পুলিশ Read more

র‍্যাব-৯ এর অভিযানে বিশ্বম্ভরপুরে মদের চালানসহ কারবারি আটক
র‍্যাব-৯ এর অভিযানে বিশ্বম্ভরপুরে মদের চালানসহ কারবারি আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ মাদক ব্যবসায়ী মোঃ কাউছার (২০)কে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন