নাগরপুরের এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধ, সেতুর সংস্কার ও জননিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।বুধবার (২২ এপ্রিল) দুপুরে নাগরপুর সরকারি কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠন এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এলাসিন শামসুল হক সেতুকে অবিলম্বে টোলমুক্ত ঘোষণার দাবি জানান।বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু জাতীয় সংসদে সেতুটি টোলমুক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন, এলাকাবাসী তার প্রতি পূর্ণ সমর্থন জানায়। দ্রুত ওই প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর (সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি), নুরুজ্জামান রানা (সাবেক জিএস, নাগরপুর সরকারি কলেজ), নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক   মো.এরশাদ মিয়া,মীর খালিদ মাহবুব রাসেল (আহ্বায়ক, নাগরপুর উপজেলা ছাত্রদল), শহীদুর রহমান মনির (সদস্য সচিব, উপজেলা ছাত্রদল), সাদিকুর রহমান সাদিক (সদস্য, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল), রবিউল ইসলাম (সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, নাগরপুর উপজেলা শাখা), মো. মোস্তাকিম মিয়া (যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল), সোহেল রানা (বেকড়া ইউনিয়ন ছাত্রদল) এবং সাকিব সোহেস সাজু (নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল) প্রমুখ।বক্তারা ১০ দফা দাবি উপস্থাপন করে বলেন, সেতুর নির্মাণ ব্যয় ইতোমধ্যে উঠে যাওয়ায় অবিলম্বে টোল আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সেতুর পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, নিয়মিত পুলিশ টহল জোরদার এবং ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এছাড়া সেতুর পিলার রক্ষায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত, নিয়মিত কারিগরি পরীক্ষা ও সংস্কার কার্যক্রম গ্রহণ, ক্ষতিগ্রস্ত রেলিং দ্রুত মেরামত, অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সেতুর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার দাবি জানানো হয়।তারা আরও বলেন, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘবেরও দাবি জানান তারা।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এলাসিন শামসুল হক সেতু নাগরপুরবাসীর জীবনরেখা। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার Read more

আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস
আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে: ড. ইউনূস

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন আহত অবস্থায় Read more

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি
জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন