আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ করবে সরকার। চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার গম সংগ্রহ শুরু করবে হবে। এ সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।এবার এফপিএমসি সভা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এমং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।এবার ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।তিনি বলেন, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন মোট ৭০ থেকে ৭২ লাখ টন। বাকি ৮ লাখ টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২০ Read more

ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে

ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে Read more

বকশীগঞ্জে ভাই-বোনের জমি বিরোধে কারাগারে সাংবাদিক
বকশীগঞ্জে ভাই-বোনের জমি বিরোধে কারাগারে সাংবাদিক

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে ভাই ও বোনের দ্বন্দ্বের জেরে দায়ের করা মামলায় এক সাংবাদিক ও এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে Read more

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. Read more

হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

সরকার হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন