যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে সঙ্গে সঙ্গে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী। বুধবার (২২ এপ্রিল) বিপ্লবী গার্ড আইআরজিসি জানায়, আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদে চূর্নবিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই খবর।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সামরিক কমান্ডাররা বারবার হুমকি দিয়ে চলেছেন। জোলফাঘারি বলেন, ‘আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ১০০ শতাংশ প্রস্তুত অবস্থায় আছে এবং ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।’তিনি আরও বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন বা যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরানের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে।’এই বিবৃতি আসে ট্রাম্পের একটি ঘোষণার পর। মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে। তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।ট্রাম্প বলেন, তেহরান একটি ‘একীভূত প্রস্তাব’ না দেওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখতে এবং যুদ্ধবিরতি বাড়াতে তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও সতর্কবার্তা দিয়েছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ‘লড়াই আবার শুরু হলে ‘শত্রুর বাকি সম্পদে চূর্ণবিচূর্ণ আঘাত’ করা হবে’।আইআরজিসি বলেছে, এই ‘নীরব যুদ্ধক্ষেত্রে’ সতর্ক থাকা দরকার। ‘তথাকথিত যুদ্ধবিরতির’ সময়েও শত্রুর তৎপরতার ওপর কড়া নজর রাখতে হবে বলে সংগঠনটি জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের আল্টিমেটামের মুখে কূটনৈতিক পথ বন্ধ করল ইরান
ট্রাম্পের আল্টিমেটামের মুখে কূটনৈতিক পথ বন্ধ করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সব ধরনের কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তেহরান। মঙ্গলবার Read more

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতারে পার হচ্ছেন মানুষ, যেন দেখার কেউ নেই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সব থেকে চরম Read more

প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব: প্রতিমন্ত্রী টুকু
প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই এখন আমাদের বড় দায়িত্ব: প্রতিমন্ত্রী টুকু

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও Read more

শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি কবর জিয়ারত Read more

পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বিরালদহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন