পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীর অভ্যন্তরে টহলরত অবস্থায় নৌ পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়ার নৌ চ্যানেলের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন -ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি টহল টিম পদ্মা নদীর ঈশ্বরদী-কুষ্টিয়ার নৌ চ্যানেলগুলো ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে টহল দিচ্ছিলেন। এ সময় কুষ্টিয়ার হরিপুর এলাকায় টহল বোর্ট পৌঁছানোর সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।পরে অতিরিক্ত পুলিশ টিম ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে মুখ খুললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনাদের উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বাস্তব ও কার্যকর’ কোনো চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না Read more

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০
২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। Read more

শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু
শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা Read more

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার
সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার Read more

আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ
আলফাডাঙ্গা সরকারি বিদ্যালয়ের জমি জালিয়াতি ও বেদখলের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১৬৫ নং দক্ষিণ চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিত জমি নিয়ে জালিয়াতি ও বেদখলের গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন