ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বেসেন্ট জানান, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে।”“আর মাত্র কিছুদিনের মধ্যে ইরানের খার্গ দ্বীপের ডিপোগুলোর ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাবে এবং তেলের সরবরাহ বাইরে পাঠাতে না পারায় দেশটির তেলকূপগুলো বন্ধ করতে বাধ্য হবে তেহরান। ইরানের তেল বাণিজ্য সীমিত করার অর্থ হলো সরাসরি শাসকগোষ্ঠীর রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোকে লক্ষ্যবস্তু করা।”ইরানের আর্থিক সক্ষমতা হ্রাসের জন্য ইচ্ছাকৃতভাবেই যুক্তরাষ্ট্র দেশটির অর্থনীতির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে— উল্লেখ করে এক্সবার্তায় স্কট বেসেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় তেহরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং আটকে থাকা তহবিল মুক্ত করার যাবতীয় প্রচেষ্টাকে পদ্ধতিগতভাবে হ্রাস করবে।”তিনি জানান, “মার্কিন ট্রেজারি বিভাগ ‘ইকোনমিক ফিউরি’র মাধ্যমে তেহরানের তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং দেশে ফেরত পাঠানোর ক্ষমতাকে পদ্ধতিগতভাবে হ্রাস করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।”কোনো দেশ বা পক্ষ যদি এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করে, তাহলে সেই দেশ বা পক্ষে মার্কিন নিষেধাজ্ঞার গুরুতর ঝুঁকিতে থাকবে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট।ইরানের তেল বাণিজ্য ধ্বংসের পাশাপাশি দেশটির আর্থিক সম্পদ ফ্রিজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেছেন বেসেন্ট। এক্সবার্তায় এ প্রসঙ্গে তিনি বলেছেন, “ইরানের দুর্নীতিপরায়ন শাসকগোষ্ঠী চৌর্যবৃত্তির মাধ্যমে যে তহবিল গড়ে তুলেছে, ইরানের জনগণের পক্ষে তা ফ্রিজ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চটলেন কামরুল ইসলাম
চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চটলেন কামরুল ইসলাম

আদালতে শুনানির সময় চকলেট নিয়ে চটেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মেজাজ হারিয়ে পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) ঢাকার Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন