ইরান যুদ্ধের জেরে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত ৪০০ থেকে ৬০০ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন। তিনি বলেন, সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লেসকিউর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে; যা বাজেটে বাড়তি ৩৬০ কোটি ইউরোর বোঝা তৈরি করেছে।দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সরকার সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর যে প্রভাব পড়েছে, তা মোকাবিলায় নেওয়া সব পদক্ষেপের ব্যয় বাজেট থেকেই সমন্বয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন।তিনি বলেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন। তবে তিনি বলেন, সরকার সরাসরি বাজেট কাটছাঁট করবে না।দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানান, প্রধানমন্ত্রী লেকর্নু মঙ্গলবার সন্ধ্যায় জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তাদের সহায়তায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করবেন। বিশেষ করে যারা কাজের প্রয়োজনে যানবাহনের ওপর নির্ভরশীল, তাদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।ফ্রান্সের বাজেট ঘাটতি বর্তমানে ইউরোজোনের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশটির সরকার বলেছে, কেবল অতিপ্রয়োজনীয় এবং নির্দিষ্ট খাতের জন্যই সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া দেশটির সরকার এখন পর্যন্ত কেবল পরিবহন, মৎস্য ও কৃষি খাতের জন্য জরুরি জ্বালানি ভর্তুকিতে মনোযোগ দিয়েছে।এদিকে, দেশটির কট্টর ডানপন্থী রাজনীতিকরা জ্বালানি তেলের ওপর বিদ্যমান ২০ শতাংশ ভ্যাট কমানোর দাবি তুলেছেন। যা ক্ষমতাসীন সরকারের জন্য বেশ ব্যয়বহুল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে কট্টর বামপন্থীরা জ্বালানি তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণের দাবি জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ Read more

রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী Read more

বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেয়া ক্ষমাহীন অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার (১৮ Read more

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ
টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন