দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসৃত শান্তিবাদী নীতি থেকে সরে এসে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করেছে জাপান।দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে এখন থেকে যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র বিদেশে বিক্রির সুযোগ তৈরি হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাকাইচি বলেন, নতুন নীতির অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর এখন নীতিগতভাবে সম্ভব হবে। তবে কোন কোন অস্ত্র রপ্তানি করা হবে, তা তিনি স্পষ্ট করেননি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।জাপানি গণমাধ্যমের তথ্য মতে, নতুন ব্যবস্থায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে অস্ত্র কেনা দেশগুলোকে জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলো ব্যবহারের প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।সরকারি সূত্র অনুযায়ী, অন্তত ১৭টি দেশ এই নীতির আওতায় জাপানের অস্ত্র কিনতে পারবে এবং ভবিষ্যতে চুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে।এর আগে ১৯৬৭ সালের নীতি অনুযায়ী জাপান কেবল অ-প্রাণঘাতী সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারত। যদিও নতুন নীতিতেও সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে, তবে বিশেষ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় জাপানি কোম্পানি মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ প্রায় ৭ বিলিয়ন ডলারের চুক্তিতে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে।অন্যদিকে, প্রধানমন্ত্রী তাকাইচির ইয়াসুকুনি শ্রাইনে ধর্মীয় উৎসর্গ পাঠানো নিয়েও আলোচনা চলছে। এই মন্দিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করা হলেও সেখানে যুদ্ধাপরাধীদের নামও রয়েছে, যা চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের কাছে দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর বিষয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই Read more

এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা
এলপি গ্যাসের দাম কমল ২৯ টাকা

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের Read more

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৭ জানুয়ারি) অতিরিক্ত Read more

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত Read more

ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন