এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি শুরু ৩ আগস্ট
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি শুরু ৩ আগস্ট

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইমের Read more

ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে Read more

ডালের সঙ্গে লেবু মিলিয়ে খেলে শরীরে যা ঘটে
ডালের সঙ্গে লেবু মিলিয়ে খেলে শরীরে যা ঘটে

প্রোটিন, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর ডাল। অনেকের খাদ্য তালিকার ডাল অপরিহার্য উপাদান। ডাল নিয়মিত খাওয়ার অভ্যাসে ভালো রাখে স্বাস্থ্য। Read more

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ Read more

মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার
মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন