ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং জেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা পুরো অঞ্চলে শক্তিশালী কম্পন সৃষ্টি করে। ভোর ৫টা ৫৯ মিনিটে ঘটে যাওয়া এই ভূমিকম্পে স্থানীয় এলাকায় কয়েক সেকেন্ড ধরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। টাইমস অব ইন্ডিয়ান্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটি ২১ এপ্রিল ২০২৬ তারিখে ভারতীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে রেকর্ড করা হয়। এর মাত্রা ছিল ৫.২ এবং ভূমিকম্পের কেন্দ্র ছিল অক্ষাংশ ২৪.৭০৩ উত্তর ও দ্রাঘিমাংশ ৯৪.৪১৫ পূর্বে। ভূগর্ভে এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার, যার কারণে ভূপৃষ্ঠে এর কম্পন মাঝারি মাত্রায় অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কামজং, মণিপুর, ভারত।ভূমিকম্পের পর কামজং ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এদিকে এ ভূকম্পনের প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে অনেককে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ সরাসরি বড় কোনো চ্যুতিরেখার ওপর না থাকলেও পার্শ্ববর্তী মিয়ানমার এবং উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটোনিক প্লেটের কারণে এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। তাই প্রতিবেশী অঞ্চলে মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হলে তার প্রভাব বাংলাদেশেও অনুভূত হওয়া স্বাভাবিক।বিশেষজ্ঞরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একাধিক মৃদু কম্পন অনুভূত হওয়ায় ভূ-প্রাকৃতিক সক্রিয়তা কিছুটা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এসব ঘটনা সরাসরি বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়। তারপরও তারা ভূমিকম্প-প্রস্তুতি জোরদার করা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা সহজ হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ Read more

কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে Read more

এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ
এস আলমের আরও ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়
এইচএসসিতে যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে কমেছে পাসের হার ও জিপিএ-৫। ৯টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন