রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন। “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলনীতিকে ধারণ করে পরিচালিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের মাঝে একটি বিশুদ্ধ পানি সংরক্ষণ ট্যাংকি বিতরণ করা হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় কারবারি বোজন ত্রিপুরার পক্ষ থেকে রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট আনুষ্ঠানিকভাবে ট্যাংকিটি হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা ও শুষ্ক মৌসুমে নিরাপদ পানি সংরক্ষণ ছিল বড় চ্যালেঞ্জ। নতুন এই ট্যাংকি স্থাপনের ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।রবীন্দ্রলাল ত্রিপুরা জানান, “দীর্ঘদিন ধরে আমরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এটি শুধু পানি সংরক্ষণই নয়, আমাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।”বাঘাইহাট জোন সূত্রে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসরত জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি করছে এবং তরুণদের সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন
হাইকোর্টে জায়গা হলো না ফারুকের রিট আবেদন

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি হাইকোর্টের Read more

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ Read more

জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন
জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে Read more

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন
উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন