হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি উপলক্ষে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী।সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম আয়োজিত অক্ষয় তৃতীয়া ব্রত ও সনাতন ধর্ম সম্মেলনের অংশ হিসেবে ভোর ৫টা থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়, তাই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন এই দিনে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন সত্যযুগের সমাপ্তি ও ত্রেতাযুগের সূচনা ঘটে এবং রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে আসেন।অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্রী শ্যামল সুন্দর দাস ও ভক্ত শ্রী গোবিন্দ দেবনাথ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। স্নান শেষে অনেককে পরিবারসহ গীতা পাঠ ও প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়।পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, “এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই এদিন স্নান করলে জীবনের দুঃখ-কষ্ট ও রোগব্যাধি দূর হয়ে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।”কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, “প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান পালন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা
উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু: প্রধান উপদেষ্টা

সমুদ্র উপকূল রক্ষায় সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) সকালে Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু, কেন্দ্রে হাতি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু, কেন্দ্রে হাতি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট শুরু হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েছে ভিড়। এর Read more

গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩
গৌরনদীতে যুবলীগ নেতার হামলায় বিএনপিকর্মীসহ আহত ৩

‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভের  নেতৃত্বে Read more

টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন