মালয়েশিয়ার সান্দাকানের কামপুং বাহাগিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি অস্থায়ী বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় শত শত বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে জরুরি কল পাওয়ার পর মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে সান্দাকান ও কিনাবাতাঙ্গান ফায়ার স্টেশন থেকে ৩৫ জন দমকল কর্মী অংশ নেন। তাদের সঙ্গে সহায়তা করে সাবাহ বিদ্যুৎ সংস্থা এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স বাহিনী।দমকল বাহিনী জানায়, সরু পথের কারণে ঘটনাস্থলে প্রবেশে সমস্যা হয়। ভাটার সময় খোলা পানির উৎস পাওয়া কঠিন হয়ে পড়ে। প্রবল বাতাস ও ঘনবসতিপূর্ণ ঘরবাড়ির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য মৌলিক সহায়তা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা দ্রুত সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্গতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া।তিনি জানান, ফেডারেল সরকার সাবাহ রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।আনোয়ার ইব্রাহিম বলেন, ফেডারেল সরকার সাবাহ রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়, খাদ্য সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু

জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে Read more

বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলোতে দুর্নীতি হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেই সালিশিতে যাওয়ার ঘোষণা আদানি গোষ্ঠীর। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ
শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

শেনজেনভুক্ত দেশগুলোয় গত বছর (২০২৪) যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন