রংপুর নগরীতে একটি সিনেমা হলে ‘ছোট ছোট কক্ষ’ ভাড়া দিয়ে চলতো অনৈতিক কার্যকলাপ। সেই হল থেকে ৩৫ প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হলটির পরিচালনা সংশ্লিষ্ট আরও দুজনকেও আটক করা হয়। আটকদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী। এর আগে বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে এ অভিযান চালানো হয়।উপকমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, সিনেমা হলটির তৃতীয় তলায় আটটি ছোট ছোট কক্ষ তৈরি করে সেগুলো ৬০০ টাকায় ভাড়া দেওয়া হচ্ছিল। সিনেমা চলাকালীন সময়ে সেখানে অনৈতিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।তিনি বলেন, অভিযানের সময় সাদা পোশাকে পুলিশের প্রবেশে বাধা দেয় হল কর্তৃপক্ষ। পরে অভিযান চালিয়ে কক্ষগুলো থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৯ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছেন।ডিবির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীও আছেন। আটকদের পরিবারকে ডেকে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে সিনেমা হল কর্তৃপক্ষের আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী Read more

পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা
পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ Read more

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়
ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা Read more

ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা
ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য মোদিকে দায়ী করলেন দক্ষিণী অভিনেতা

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠেছে দক্ষিণী অভিনেতা প্রকাশ Read more

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

ভেনেজুয়েলারের পুয়ের্তো রিকোতে ১০ যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প
ভেনেজুয়েলারের পুয়ের্তো রিকোতে ১০ যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে তার যুদ্ধের অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠাচ্ছেন। ফলে ভেনেজুয়েলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন