যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত কোনও আলোচনা অনুষ্ঠিত হবে না।ইরানের তাসনিম নিউজ এজেন্সির দেয়া তথ্য অনুযায়ী, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তানি এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা ব্যর্থ হয়েছিল। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র।ওই আলোচনা শেষ হওয়ার পর থেকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে বার্তা পৌঁছে দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইরানের আলোচক দল সাফ জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে, ততদিন কোনও আলোচনা হবে না।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে যাবে মার্কিন প্রতিনিধিদল। তবে নিরাপত্তা শঙ্কায় এবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই দলের সঙ্গী হবেন না। প্রথম দফা আলোচনায় ভ্যান্স-ই মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেছেন, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত গড়াতে পারে।সূত্র: তাসনিম নিউজ এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। Read more

ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং Read more

এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিকানা নিয়ে আদালতে Read more

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার Read more

ভাত না রুটি, কী খাওয়া উচিত?
ভাত না রুটি, কী খাওয়া উচিত?

ভাত নাকি রুটি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, কার জন্য কোন ধরনের খাবার অথবা কীভাবে খেলে শরীরে ক্ষতির মাত্রা কম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন